ক্লাস পদ্ধতি - Class process

বাংলাদেশ অনলাইন স্কুল এর শিক্ষকগণ zoom এবং Google meet এর মাধ্যমে ক্লাস প্রদান করবে।সাথে সাথে অন্যান্য প্রয়োজনীয় কিছু এপ্স ব্যবহার করতে হবে ।যেমনঃ Google Classroom , WhatsApp ইত্যাদি। বাংলাদেশ অনলাইন স্কুল থেকে zoom ব্যবহার করার জন্য সাজেশন দেয়া থাকবে, যেহেতু প্রতিটা ক্লাস এর রেকর্ড থাকবে।

ক্লাস পদ্ধতিঃ

১। শিক্ষকগণ রেজিস্ট্রেশন শেষ করার পর পড়ানোর জন্য নির্ধারিত সময় আমাদের দিবেন।যা ওয়েবসাইটে দেয়া থাকবে। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থী সেই সময় অনুযায়ী লাইভ ক্লাসে যোগ দিয়ে ক্লাস করবে।

২। এককভাবে শিক্ষার্থী পড়ানোর সুযোগ আছে। আবার, ব্যাচেও পড়ানোর সুযোগ আছে।

৩। শিক্ষক zoom /Google Meet এর মাধ্যমে ক্লাস নিতে পারবেন। কিন্তু zoom ব্যবহার করার জন্য ডিপার্টমেন্ট থেকে বলা হবে। WhatsApp & Google Classroom ব্যবহার করতে হবে। WhatsApp Group এ নির্ধারিত সময় এর আগে ক্লাস লিংক দিতে হবে। এই গ্রুপে শিক্ষক, শিক্ষার্থী ও ডিপার্ট্মেন্ট এর নাম্বার ছাড়া বাইরের কেউ যুক্ত হবে না।

৪। ক্লাস/ ব্যাচ এর সময় ৪০-৬০ মিনিট হবে। একই সময়ে ২টির বেশি বিষয় না পড়ানোই উত্তম। 

৫। প্রতিটা ক্লাসের রেকর্ড শিক্ষার্থীদের প্রদান করা হবে এবং শিক্ষককে নির্দিষ্ট বিভাগে প্রদান করতে হবে।

৬। বাংলাদেশ অনলাইন স্কুল থেকে মাঝে মাঝে পরীক্ষা নেয়া হবে শিক্ষার্থীদের মুল্যায়ন এর জন্য। তাছাড়াও ডিপার্ট্মেন্ট থেকে ক্লাস এর মাঝে প্রবেশ করে ক্লাস দেখার সুযোগ থাকবে।