শিক্ষক রেজিস্ট্রেশন - Teacher Registration

নিজেকে যোগ্য মনে হলে এবং যোগ্যতা থাকলে বাংলাদেশ এর যেকোনো প্রান্ত থেকে অনলাইন এর মাধ্যমে শিক্ষার্থী পড়ানোর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং প্রয়োজনীয় এপ্স থাকতে হবে। শিক্ষকদের ফী পোস্ট পেইড দেয়া হবে।মাসের ৫ তারিখে নির্ধারিত বেতন প্রদান করা হবে যা আগে থেকেই আমরা শিক্ষার্থীর কাছ থেকে নিব।সম্পূর্ন মাস পড়ানো শেষ হলেই টাকা প্রদান করা হবে।রেজিস্ট্রেশন এর পর ওয়েবসাইটে প্রফাইল ও তথ্য প্রদান করা হবে। শিক্ষার্থী আগ্রহী হলেই কেবল পড়ানো শুরু করতে পারবেন। রেজিস্ট্রেশন করলেই যে শিক্ষার্থী পাবেন এমন কোন নিশ্চয়তা কর্তৃপক্ষ  প্রদান করবে না।আপনার দক্ষতা, যোগ্যতা এবং আন্তরিকতাই আপনার শিক্ষকতার পেশাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।৪৫০ টাকা রেজিস্ট্রেশন ফী প্রদান করার পর, পেমেন্ট ফরম পূরন করলে প্রদত্ত মেইলে শিক্ষক আইডি (Universal ID) প্রদান করা হবে।