Register

বাংলাদেশ অনলাইন স্কুলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এখানে ধরনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার আগে অবশ্যি প্রতিষ্ঠান এর নিয়ম কানুন ভাল করে জেনে নিন। শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফী ৪৫০ টাকা ( একবার)। লিলাক গ্রুপ এর সকল প্রতিষ্ঠান এর জন্য একবারই রেজিস্ট্রেশন করতে হয়।আমাদের ফ্রী সার্ভিসগুলো শুধুমাত্র রেজিস্টার করা সদস্যই পান। আর স্কুল রেজিস্ট্রেশন এর জন্য অবশ্যই লিলাক এডুকেশন এর প্রধান নির্বাহীর সাথে কথা বলে নিতে হবে।

তিন ধরনের রেজিস্ট্রেশন হলোঃ

১। শিক্ষার্থী রেজিস্ট্রেশন ( Student Registration ) :

যে কোন শিক্ষার্থী বাংলাদেশ এর যে কোন প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, নির্দিষ্ট শিক্ষক অথবা কোর্স নির্ধারন করার পর। যেহেতু লাইভ ক্লাস করতে হবে তাই নেট কানেকশন থাকতে হবে এবং প্রয়োজনীয় এপ্স থাকতে হবে। কোর্স এর ফী মাসিক ভিত্তিতে প্রি-পেইড প্রদান করতে হবে। 

২। শিক্ষক রেজিস্ট্রেশন ( Teacher Registration )ঃ

নিজেকে যোগ্য মনে হলে এবং যোগ্যতা থাকলে বাংলাদেশ এর যেকোন প্রান্ত থেকে অনলাইন এর মাধ্যমে শিক্ষার্থী পরানোর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং প্রয়োজনীয় এপ্স থাকতে হবে। শিক্ষকদের ফী পোস্ট পেইড দেয়া হবে।মাসের ৫ তারিখে নির্ধারিত বেতন প্রদান করা হবে যা আগে থেকেই আমরা শিক্ষার্থীর কাছ থেকে নিব।সম্পূর্ন মাস পড়ানো শেষ হলেই টাকা প্রদান করা হবে।রেজিস্ট্রেশন এরপর ওয়েবসাইতে প্রফাইল ও তথ্য প্রদান করা হবে। শিক্ষার্থী আগ্রহী হলেই কেবল পড়ানো শুরু করতে পারবেন। রেজিস্ট্রেশন করলেই যে শিক্ষার্থী পাবেন এমন কোন নিশ্চয়তা কর্তৃপক্ষ  প্রদান করবে না।আপনার দক্ষতা, যোগ্যতা এবং আন্তরিকতাই আপনার শিক্ষকতার পেশাকে সাম্নের দিকে এগিয়ে নিয়ে যাবে।

৩। স্কুল রেজিস্ট্রেশন (School Registration):

বিভিন্ন স্কুল আমাদের এখানে রেজিস্ট্রেশন করে সার্ভিস নিতে পারবেন।স্কুল এর উন্নয়নে ওয়েবসাইট তৈরি বিজ্ঞাপন প্রদান, সার্বিক উন্নয়ন ছাড়াও স্কুল এর ভাল শিক্ষকগন অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে পারবেন। যার মাধ্যমে স্কুল নানা ভাবে উপকৃত হবে।আমরা বাংলাদেশে আমাদের স্কুল এর রেজিস্ট্রেশন করব না। তাই আমাদের বিভিন্ন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা পার্টনার স্কুল এর মাধ্যমে সরকারী পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য সুবিধা নিতে পারবে।